Sale!

ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই

Price range: ৳650 through ৳1,100

  • খাঁটি গাওয়া ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই
  • বগুড়ার ঐতিহ্যবাহী চিকন লাচ্ছা সেমাই
  • সঠিকভাবে সংরক্ষণ করলে ৬ মাস পর্যন্ত ভালো থাকে
  • প্রতিটি প্যাকের সাথে থাকছে বাদাম ও কিশমিশ একদম ফ্রি

Description

রমজান এবং ঈদ কে কেন্দ্র করে বাঙালিদের ঘরে আয়োজন করা নানা পদের বাহারি সব খাবারের। এর  মাঝে মিষ্টি খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো লাচ্ছা সেমাই। দুধ ও চিনি দিয়ে তৈরি এই সেমাই আমাদের সকলেরই ভীষণ পছন্দের একটি ডেসার্ট আইটেম। সেমাই মূলত একটি মিষ্টি জাতীয় খাবার। ময়দার ফালিকে চিকন চিকন সুতোতে পরিণত করে বানানো হয় এই সেমাই। যা পরবর্তী তে দুধ এবং চিনি মিশিয়ে রান্না করলেই মজাদার মিষ্টি খাবারে পরিণত হয়। বাংলাদেশে খুবই জনপ্রিয় এই সেমাই। বিশেষ করে রমজান এবং ঈদে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই এর কদর বেড়ে যায় বহুগুণে।

বগুড়ার বিখ্যাত ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই

ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই সারা বাংলাদেশে জনপ্রিয় হলেও বগুড়ার চিকন সেমাইয়ের কদর বহুদিনের। প্রায় অর্ধশত বছর ধরে বগুড়াতে এই লাচ্ছা  সেমাই কে ঘিরে প্রতি রমজানে কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। যুগ যুগ ধরের বগুড়ার দই, মিষ্টি এবং কটকটি এর পাশাপাশি বগুড়ার ঐতিহ্য কে ধরে রেখেছে এই চিকন লাচ্ছা  সেমাই। এমনকি বগুড়ার এই লাচ্ছা  সেমাইয়ের কদর এতো বেশী যে শুধু দেশেই না বরং বিদেশেও খ্যাতি ছড়িয়েছে এই লাচ্ছা  সেমাই। বগুড়ার শেওলাগাতি, বেজোরা, সাবগ্রাম, ঘাটপাড়া তে রয়েছে বহু পুরনো সেমাই পল্লি। 

ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই তৈরির নিয়ম

সকল সেমাইয়ের মধ্যে লাচ্ছা সেমাই তৈরির প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশি সময়সাপেক্ষ এবং নিখুঁত দক্ষতার কাজ। পারফেক্ট স্বাদের লাচ্ছা সেমাই তৈরির জন্য প্রথমেই প্রয়োজন অভিজ্ঞ কারিগর। ময়দা ও নির্দিষ্ট পরিমাণ পানি মিশিয়ে বিশেষভাবে খামির তৈরি করা হয়, যা সাধারণ রুটির খামিরের মতো নয়। এই খামির দীর্ঘ সময় ধরে মাখানো হয়, যাতে এর গঠন হয় মসৃণ ও স্থিতিস্থাপক। এরপর খামিরে ঘি মাখিয়ে কিছু সময় রেখে দেওয়া হয়, যাতে এটি নরম ও কাজের উপযোগী থাকে।

খামির প্রস্তুত হলে শুরু হয় আসল দক্ষতার কাজ। কারিগরের সুনিপুণ হাতে খামিরকে ধাপে ধাপে টেনে চিকন সুতোর আকার দেওয়া হয়। এই টান দেওয়ার প্রক্রিয়াই লাচ্ছা সেমাইয়ের বিশেষত্ব। যত বেশি চিকন সুতো তৈরি হয়, রান্নার পর সেমাইয়ের স্বাদ ততই মোলায়েম ও সমৃদ্ধ হয়। এরপর এই চিকন সেমাই গাওয়া ঘিতে ভেজে ঝরঝরে করা হয় এবং অতিরিক্ত তেল ঝরিয়ে যত্নসহকারে প্যাকেটজাত করা হয়।

নানান পদের সেমাই রান্নার রেসিপি

এই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই দিয়ে সহজেই তৈরি করতে পারবেন নানান স্বাদের মজাদার সব পদ। যেমন শাহী দুধ সেমাই, আইসক্রিম সেমাই, নবাবি জর্দা সেমাই কিংবা ঘরোয়া স্বাদের সেমাইয়ের নাড়ু। এছাড়াও শুকনো নারকেল সেমাই ও লাচ্চা সেমাইয়ের বরফি তৈরি করে দিতে পারেন পরিবেশনায় ভিন্নতা। প্রতিটি পদেই পাবেন খাঁটি ঘিয়ে ভাজা সেমাইয়ের সেই ঐতিহ্যবাহী স্বাদ। 

প্রিমিয়াম ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই এর নানান পদের রেসিপি সম্পর্কে জানতে আমাদের এই ব্লগ পোস্টটি পড়তে পারেন।

বিন্নি ফুডের লাচ্ছা সেমাই কেন সেরা? 

বিন্নি ফুডের ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই তৈরি হয় মান ও স্বাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। আমরা প্রতিটি ধাপে রাখি যত্ন, যাতে আপনার ঘরে পৌঁছায় বগুড়ার ঐতিহ্যবাহী সেমাইয়ের আসল স্বাদ। বিন্নিফুড এর সেমাই সেরা কারনঃ 

  • খাঁটি গাওয়া ঘিয়ে ভাজা, সমৃদ্ধ সুগন্ধ ও মোলায়েম স্বাদ
  • বগুড়ার ঐতিহ্যবাহী চিকন লাচ্ছা সেমাই
  • মানসম্মত উপাদান ও স্বাস্থ্যসম্মত প্রস্তুত প্রক্রিয়া
  • সঠিকভাবে সংরক্ষণ করলে ৬ মাস পর্যন্ত ভালো থাকে
  • প্রতিটি প্যাকের সাথে বাদাম ও কিশমিশ ফ্রি

Additional information

Weight N/A
পরিমাণ

1 কেজি, 500 গ্রাম

You may also like…