মোনাক্কা ৪০০ গ্রাম

300

  • নোনতা মিষ্টি ও মচমচে স্বাদের মোনাক্কা
  • ময়দা, তেল, চিনি, কালোজিরা ও লবণ দিয়ে তৈরি
  • পরিবার ও বন্ধুদের আড্ডায় পরিবেশন করতে পারেন
  • প্রতি বয়ামে থাকছে ৪০০ গ্রাম মোনাক্কা

Description

বিন্নি ফুডের মোনাক্কা

মোনাক্কা আমাদের অনেকের কাছেই পরিচিত একটি নোনতা মিষ্টি আর মচমচে খাবার। ছোটবেলা থেকেই চায়ের সাথে কিংবা দিনের যেকোনো সময় মোনাক্কা খেতে আমরা অভ্যস্ত ছিলাম। সেই পরিচিত স্বাদটাই বিন্নি ফুড নিয়ে এসেছে এক বয়াম মোনাক্কায়।

বিন্নি ফুডের মোনাক্কা তৈরি হয় ময়দা, তেল, চিনি, কালোজিরা ও লবণ দিয়ে। নোনতা মিষ্টি স্বাদের সাথে কালোজিরার হালকা স্বাদ আর মচমচে ভাব এটাকে খেতে আরও মজার করে তোলে। বিকেলের চা, পরিবারের আড্ডা কিংবা কাজের ফাঁকে একটু মচমচে কিছু খেতে ইচ্ছা করলে বয়াম খুলেই খেতে পারেন।

কী দিয়ে তৈরি বিন্নি ফুডের মোনাক্কা?

ময়দা, তেল, চিনি, কালোজিরা আর লবণ, এই পরিচিত উপকরণগুলো দিয়েই তৈরি হয় বিন্নি ফুডের মোনাক্কা। চিনির হালকা মিষ্টি স্বাদের সাথে লবণ ও কালোজিরার স্বাদ মিলে তৈরি হয় নোনতা মিষ্টি একটা মজার স্বাদ। আর মচমচে মোনাক্কা সামনে থাকলে একটা দুটো খেয়ে থেমে থাকা সত্যিই কঠিন!

Additional information

Weight 0.4 kg