ঝাল চানাচুর ২৫০ গ্রাম

200

  • ঝাল আর মচমচে স্বাদের চানাচুর
  • যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য 
  • মুড়ি মাখার সাথে খেতে বেশ মজার
  • প্রতি প্যাকে থাকছে ২৫০ গ্রাম চানাচুর

Description

বিন্নি ফুডের ঝাল চানাচুর

ঝাল খাবার যারা পছন্দ করেন, তাদের জন্য এক বাটি ঝাল চানাচুর হলেই আড্ডা বেশ জমে যাবে। বিন্নি ফুডের ঝাল চানাচুর তৈরি করা হয় বেসন, ডাল, মটর, বাদাম, চিড়া ভাজা ও নানা ধরনের মসলার মিশ্রণে। মচমচে চানাচুরের সাথে মসলার ঝাল স্বাদ মিলিয়ে তৈরি হয় এমন এক চানাচুর, যা চায়ের সাথে কিংবা দিনের যেকোনো সময় খেতে বেশ মজা লাগে।

শুধু সরাসরি খাওয়ার জন্যই নয়, চানাচুর মাখা বা মুড়ি মাখার জন্যও এই ঝাল চানাচুর দারুণ পছন্দ। মুড়ির সাথে ঝাল চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল আর নিজের পছন্দের উপকরণ মিশিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজার মুড়ি মাখা। বন্ধুদের আড্ডা, বিকেলের নাস্তা কিংবা বাসায় হালকা ঝাল কিছু খেতে ইচ্ছা করলে হাতের কাছে রাখতে পারেন বিন্নি ফুডের ঝাল চানাচুর।

যেভাবে খেতে পারেন

  • হালকা ক্ষুধা লাগলে এমনিতেই খেতে পারেন
  • চায়ের সাথে খেতে পারেন
  • বিকেলের ঝাল নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন
  • পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে তৈরি করতে পারেন চানাচুর মাখা
  • মুড়ির সাথে মিশিয়ে বানাতে পারেন ঝাল মুড়ি মাখা
  • বন্ধুদের আড্ডা কিংবা অতিথি আপ্যায়নে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন

বিন্নি ফুডের ঝাল চানাচুর তৈরি করা হয় বেসন, ডাল, মটর, বাদাম, চিড়া ভাজা ও নানা ধরনের মসলার মিশ্রণে। ঝাল চানাচুর হলেও এতে ঝালের পরিমাণ অতিরিক্ত নয়, তাই ছোট বড় সবাই স্বাচ্ছন্দ্যে খেতে পারেন। চায়ের সাথে সরাসরি হোক কিংবা চানাচুর মাখা ও মুড়ি মাখায়, মচমচে আর ঝাল স্বাদ উপভোগ করতে আজই অর্ডার করুন।

Additional information

Weight 0.25 kg